- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
» হাসিনার পলায়নে দেশে যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে’
প্রকাশিত: 19. November. 2024 | Tuesday
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ তৈরি করতে হলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। সেই পরিবর্তনের ধারাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ তৈরি করতে হবে।’
মঙ্গলবার লালমনিরহাট বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘যদি আমরা পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ তৈরি সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’
তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি স্বর্ণে পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে ভাঙতে পারেনি। আমরা আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখন থামাতে গেছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তারা আজ কোথায়?’
বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ‘দেশের গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায়। বিএনপি এ জন্য বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে, প্রয়োজনে আবার ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি।’
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।
খেলায় পঞ্চগড় জেলা বিএনপি একাদশ ও দিনাজপুর জেলা বিএনপি একাদশ অংশগ্রহণ করে। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে।
[hupso]সর্বশেষ খবর
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
এই বিভাগের আরো খবর