- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
» লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
প্রকাশিত: 14. May. 2026 | Thursday
লোটনের বিয়ানীবাজার উপজেলার প্রবাসী লোটন বাসীকে নিয়ে সামাজিক সংগঠন গঠন করার উদ্দেশ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
Arafatnews desk :
বিয়ানীবাজার উপজেলার প্রবাসী লুটনবাসীর উদ্যোগে গত ১১ মে সোমবার বিকেলে ব্যারি পার্ক জামে মসজিদের কমিউনিটি হলে বিয়ানীবাজার উপজেলার ইউকে প্রবাসী লুটনবাসীদের নিয়ে একটি সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সামাছুল আলম মাখন মিয়া এবং সভা পরিচালনা করেন কামাল চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে কামাল চৌধুরী ও ইকবাল মিয়া পূর্ববর্তী মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি তুলে ধরেন।
উক্ত সভায় বিয়ানীবাজার উপজেলার লুটন প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক মনশাদ মিয়া, ফয়জুর রহমান খান, ইকবাল আহমদ, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেইনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও তরুণ সমাজসেবকদের মধ্যে কাশেম আহমদ, জায়েদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় সদস্য ফরম, সংগঠনের সংবিধানের খসড়া এবং ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বক্তব্য রাখেন ফয়জুর রহমান খান, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেইন, কাশেম আহমদ, জায়েদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ওয়ার্কিং কমিটিতে নতুন সদস্য সংযুক্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা।
উপস্থিত সকলকে সদস্য ফরম পূরণ এবং নতুন সদস্য সংগ্রহের জন্য বিশেষ অনুরোধ জানানো।
সংবিধানের খসড়া নিয়ে মতবিনিময়ের জন্য ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে দ্রুত একটি সভার তারিখ নির্ধারণ করা।
সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয়। নামাজের পর আপ্যায়ন, সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
পরিশেষে সকলের মঙ্গল কামনা করে সভাপতির অনুমতিক্রমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Arafatnews uk English report :
A third consultation meeting was held on Monday, 11 May, at the Barry Park Jame Mosque Community Hall, organised by expatriates from Luton originally from Beani Bazar Upazila, with the aim of forming a social organisation for the UK-based community members from the area.
The meeting was chaired by prominent community figure Samachul Alam Makhon Mia and conducted by Kamal Chowdhury.
The programme began with the recitation of the Holy Qur’an. At the beginning of the meeting, Kamal Chowdhury and Iqbal Mia presented updates on the progress of the decisions taken during the previous consultation meetings.
Among those present were well-known British-Bangladeshi community leaders and social activists from Beani Bazar including Monshad Mia, Foyzur Rahman Khan, Iqbal Ahmed, writer and journalist Mohammed Anwar Hossain, along with many other respected members of the community. Young emerging community activists including Kashem Ahmed and Zayed Chowdhury also attended the event.
The meeting discussed membership forms, the draft constitution, and the activities of the working group. Speeches were delivered by Foyzur Rahman Khan, journalist Mohammed Anwar Hossain, Kashem Ahmed, Zayed Chowdhury, and other community leaders.
Several important decisions were unanimously adopted during the meeting, including:
Expanding the working committee by adding new members and forming an convening committee.
Requesting all attendees to complete membership forms and encourage new members to join.
Arranging a separate meeting soon with working committee members to discuss the draft constitution in detail.
A special prayer (Munajat) was offered at the end of the meeting for the peace and unity of the Muslim Ummah, followed by a break for Maghrib prayers. After the prayers, refreshments were served, followed by a photo session and exchange of greetings among attendees.
Finally, with prayers for the wellbeing and success of all, the meeting concluded with the permission of the chair.
Reported by:
Arafatnews UK
সর্বশেষ খবর
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
এই বিভাগের আরো খবর
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ


