- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন এলডিপি
প্রকাশিত: 27. October. 2024 | Sunday
জাপানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বুথ ফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ১৫৩ থেকে ২১৯ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয়ী হতে পারে। আর ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) জয়ী হতে পারে ১২৮ থেকে ১৯১ আসনে।
পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলের ২৩৩ আসন প্রয়োজন। নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গড়তে এলডিপিকে জোট সরকার গঠন বা সংখ্যালঘু সরকার পরিচালনা করতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা পদত্যাগ করতে পারেন। এমনটি হলে তিনিই হবেন দেশটির সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পরই দেশটিতে নির্বাচন ডেকেছিলেন ইশিবা। এমনকি, আনুষ্ঠানিকভাবে শপথও গ্রহণ করেননি তিনি।
জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে এলডিপি জোট সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবেশী চীনের সঙ্গেও জাপানের সম্পর্কের উত্তেজনা বাড়ছে।
জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির (সিডিপি) নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডা। গতকাল এলডিপির সমালোচনা করে তিনি বলেন, যারা প্রচুর নগদ অর্থ দেয় তাদের জন্য দ্রুত নীতি বাস্তবায়ন করাই হচ্ছে এলডিপির রাজনীতি।
সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


