- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে, পেছাচ্ছেন কমলা হ্যারিস
প্রকাশিত: 24. October. 2024 | Thursday
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র দুই সপ্তাহেরও কম সময়। এমন সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি সুখবর নিয়ে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ। এতে দেখা যাচ্ছে, জাতীয় পর্যায়ে জনপ্রিয়তায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নালের বুধবার প্রকাশিত জরিপে দেখা গেছে, ট্রাম্প বর্তমানে ৪৭ শতাংশ জনসমর্থন পাচ্ছেন, যা তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ৪৫ শতাংশ সমর্থনের তুলনায় বেশি। গত আগস্টে একই ধরনের জরিপে কমলা দুই পয়েন্টে এগিয়ে ছিলেন, কিন্তু এখন ভোটারদের সমর্থনে ট্রাম্প স্পষ্টভাবে এগিয়ে গেছেন।
১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১,৫০০ জন ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, শুধু সমর্থন নয়, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও ৪৯ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যেখানে কমলার পক্ষে রয়েছে ৪৬ শতাংশ।
জরিপ অনুযায়ী, মার্কিন জনগণের দৃষ্টিতে গত আগস্ট থেকে কমলা হ্যারিসের ভাবমূর্তি আরও নেতিবাচক হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার গ্রহণযোগ্যতা ৫৪ শতাংশ থেকে নেমে ৪২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের কাজকর্মের প্রতি সমর্থন বেড়ে ৪৮ শতাংশ থেকে ৫২ শতাংশে উন্নীত হয়েছে। এটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিশেষ ভূমিকা রাখতে পারে।
অন্যান্য জরিপের ফলাফল এবং প্রতিদ্বন্দ্বিতা
এর আগেও ফক্স নিউজের ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত করা একটি জরিপে ট্রাম্প কমলার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে গত দুই সপ্তাহের মধ্যে রয়টার্স/ইপসোস, সিবিএস নিউজ এবং ইউএসএ টুডের জরিপগুলোতে কমলা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব জনমত জরিপ নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়। বিশেষ করে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২০ সালের নির্বাচনে এমন সাতটি অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছিলেন জো বাইডেন। এবারের নির্বাচনে এসব রাজ্যেই কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


