- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
» জম্মু ও কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় ২ সেনাসহ ৪ জন নিহত
প্রকাশিত: 24. October. 2024 | Thursday
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এই হামলায় দুইজন গৃহকর্মীও প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বারামুল্লার বুটাপাথরি এলাকায় অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়। অস্ত্রধারীরা প্রথমে একটি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ চালায়।
এই হামলার কয়েক ঘণ্টা আগে এক শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহত হন। ওই শ্রমিকের নাম প্রীতম সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
সর্বশেষ হামলাটি গত ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় হামলা। তিন দিন আগে অস্ত্রধারীরা নির্মাণশ্রমিকদের এক ক্যাম্পে আক্রমণ চালিয়ে ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসককে হত্যা করে। নিহতদের মধ্যে কাশ্মীরের বুদগামের বাসিন্দা ডা. শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা গুরমিত সিং ছাড়াও বিহারের মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির এবং কালিম নিহত হন।
নির্মাণকর্মীদের ক্যাম্পে হওয়া ওই হামলা ছিল বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক মাসগুলিতে সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনার পর জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আক্রমণকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্মাণকর্মীরা গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে কাজ করছিলেন। আমি এই হামলাটি তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
হামলার একদিন পর নতুন অস্ত্রধারী গোষ্ঠী ‘তেহরীক লাব্বাইককে ভেঙে দেওয়ার দাবি করে ভারতের সেনাবাহিনী।
[hupso]সর্বশেষ খবর
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


