- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» সুপার টাইফুনে ভেঙে গেল সেতু, ১০ গাড়ি নদীতে
প্রকাশিত: 09. September. 2024 | Monday
উত্তর ভিয়েতনামের একটি ব্যস্ত সেতু সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভেঙে পড়েছে। ১০ টি গাড়ি এবং দুটি স্কুটার রেড রিভারে ডুবে গেছে। সোমবার দেশটির উপ-প্রধানমন্ত্রী হো ডুক ফক এ তথ্য জানিয়েছেন।
হো জানিয়েছেন, ফু থো প্রদেশের ফং চাউ ব্রিজ ভেঙে পড়ার পরে অন্তত তিনজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় কেউ মারা গেছে কিনা সে তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।
৩৭৫ মিটার দৈর্ঘ্যের (১২৩০ ফুট) সেতুর কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। সেখানে অতি দ্রুত একটি পন্টুন সেতু তৈরি করার জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৫৯ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইফুনটি এই বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল এবং চীন ও ফিলিপাইনে ধ্বংসযজ্ঞের পর শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিহত-নিখোঁজের ঘটনাগুলোর বেশির ভাগ ঘটেছে ইয়াগির প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে। গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানে। এলাকাটিতে বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির কারখানা রয়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রবিবার টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে রূপ নেয়।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর বলেছে, টাইফুন ইয়াগির প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ইয়াগির প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে।
গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত হওয়া সুপার টাইফুন ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে প্রায় ১৬ জনের প্রাণ কেড়ে নিয়ে সেটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঝড়টি।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


