- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
- ২০২৬ নববর্ষের শুভেচ্ছা
- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- সংগ্রামী জীবনের নাম খালেদা জিয়া – এম এ হোসেইন
- গ্রটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপন
» ‘ফ্যাব’ পাচ্ছে ভারত
প্রকাশিত: 22. September. 2024 | Sunday
ভারতে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তাবিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানা (ফ্যাব) নির্মিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির আওতায় এই সুবিধা পাচ্ছে ভারত। এই কারখানা থেকে যুক্তরাষ্ট্র, দেশটির মিত্র এবং ভারতের সামরিক বাহিনীর জন্য ‘চিপ’ সরবরাহ করা হবে। ‘শক্তি’ নামের এই কারখানা নির্মিত হবে ২০২৫ সালে।
ডেলাওয়ার অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। সেখানেই নিরাপত্তাবিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানা নির্মাণের বিষয়টি উঠে এসেছে।
বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ের চালিকা শক্তি সেমিকন্ডাক্টর। নির্দিষ্ট পরিস্থিতিতে বিদ্যুৎপ্রবাহ চালনা করতে পারে। সেমিকন্ডাক্টর দিয়ে চিপ তৈরি করা হয়। মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে এই চিপ ব্যবহার করা হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই কারখানার মূল উদ্দেশ্য হলো ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড ও সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা। অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, যোগাযোগ, পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ ব্যবস্থা, পরিবেশবান্ধব জ্বালানিসহ বিভিন্ন খাতের ওপর গুরুত্ব দেওয়ার জন্য এই কারখানা গড়ে তোলা হবে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত জোট কোয়াডের সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন মোদি। এর মধ্যে শনিবার বিকেলে বাইডেনের উইলমিংটনের বাড়িতে তাঁদের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয় উঠে আসে।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


