- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
» ইসরায়েলকে ইরানের নতুন হুমকি
প্রকাশিত: 29. September. 2024 | Sunday
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মারা গেছেন। তার সাথেই নিহত হয়েছেন ইরানের আইআরজিসির কুদস ফোর্স শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডার। এই হত্যাকাণ্ডের কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসী ইহুদি রাষ্ট্রের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে। ইরান তার রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী ও তাদের সমর্থকদের জবাব দেবে।
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরনার খবরে বলা হয়, ইরানের কৌশলগতবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাবেদ জাফরি বলেছেন, ‘যথাসময়ে জবাব দেওয়া হবে। এ সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে।’
বিবিসির খবরে বলা হয়, এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোওশানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইআরজিসি। সেখানে নিলফোরোওশানকে আইআরজিসির ‘লেবাননের সামরিক উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। ওই ঘটনার পর তাঁর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে কয়েক দফা হুমকি দেয় আইআরজিসি।
২০১৯ সালে আলী জাহেদির উত্তরসূরি হিসেবে নিলফোরোওশানকে আইআরজিসির অপারেশন বিভাগের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আইআরজিসির কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্যারামিলিটারি বাজিস ফোর্সেসকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইমাম হোসেন হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার হিসেবেও কাজ করেছেন তিনি।
[hupso]সর্বশেষ খবর
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


